২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩
সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।
শুক্রবারজাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সঙ্কট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিচ্ছি।’
তিনি বলেন, ‘তবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতা কর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সবসময়ই থাকবে। এ অবস্থায় গণফোরামের আজকের এই বিশেষ জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের অনুরোধ করব, আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে আজ নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। আজকের এই কাউন্সিলে আপনারা গণতান্ত্রিকভাবে যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, আমি আশা করব এই কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে। দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সক্রিয় সচেষ্ট থাকবেন। জয় হোক গণফোরামের, জয় হোক জনতার।’
অসুস্থতার কারণে ড. কামাল হোসেনের উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান।
বিশেষ জাতীয় কাউন্সিলে গণফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম খান কামাল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. মিজানুর রহমান। এই দু’জনসহ সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আলতাফ হোসেনকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D