২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭
রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করলে পরিবেশের উপর কোনো ধরনের ক্ষতিকর প্রভাব ফেলবে না। বরং উন্নয়নের জন্য এটি অনেক দরকারি। মার্কিন পরিবেশবিদ আল গোর এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সেমিনারে মার্কিন পরিবেশবিদ আল গোর রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করার আহবান জানালে এসব কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে কেউ এটা প্রমাণ করতে পারবে না।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের ৪৭ তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন জলবায়ু পরিবর্তনের নতুন অধ্যায় বিষয়ক এক মতবিনিময় সভায়। সভায় উপস্থিত ছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগোরসহ পরিবেশ বিষয়ক গবেষকরা।
এ সময় শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা, বনায়ন বৃদ্ধি ও সৌর বিদ্যুৎ নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। কথা বলেন জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগোর সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করে সৌর বিদ্যুৎ কেন্দ্র করার পরামর্শ দেন।
জবাবে শেখ হাসিনা বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে সুন্দরবন থেকে অনেক দূরে। এতে পরিবেশের কোন ক্ষতি হবে না। পরিবেশের ওপর যাতে কোন প্রভাব না পড়ে সেজন্য সব রকম পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের জন্য আলগোরকে আমন্ত্রণ জানান। সে সময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন সবার কাছে পৌঁছে দিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D