১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭
১৯ জানুয়ারি ২০১৭,বৃহস্পতিবার ।। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর সুবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এসব কর্মসূচি পালন করা হবে।
এতে যথা সময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ উপরোক্ত আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D