৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৩
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন লুৎফুর রহমান এমজেএফ বলেছেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা মানুষের সেবার জন্য কাজ করছি। সিলেটের বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আর্থিক সহায়তায় কাজ করে যাচ্ছে। আমরা লায়ন নেতৃবৃন্দ যতদিন বেঁচে থাকবেন, ততদিন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন। তিনি বলেন, নিরক্ষরতা দূরীকরণ সহ বিভিন্ন ধরনের মানবসেবাধর্মী কর্মৎপরতার মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দূর্গত এলাকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এ সংগঠন কাজ করছে।
শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় সিলেটের জালালাবাদ ইউনিয়নের কান্দিগাও এলাকায় এবং বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশের উদ্যোগে প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ফার্স্ট লেডি অব দ্যা ডিস্ট্রিক লায়ন শিরীন আক্তার রুবি, আইপিডিজি লায়ন শরীফ আলী খান, লায়ন রেখা শরীফ, প্রথম জেলা ভাইস গভর্ণর লায়ন আশরাফ এইচ খান হিরা, লেডি অব দ্যা ফার্স্ট ভিডিজি লায়ন ফাতেমা কাদির হোমা, ২য় জেলা ভাইস গভর্ণর ড. সরোয়ার জাহান জামিল, পিডিজি লায়ন শাহেনা রহমান এমজেএফ, সাবেক কেবিনেট সেক্রেটারী মির শফিকুল আলম কনক, সিলেট রিলিফ কমিটির চেয়ারম্যান হারুন আল রশীদ দিপু এমজেএফ, সেক্রেটারী লায়ন সাজওয়ান আহমদ, লায়ন নাজনীন হোসেন, লায়ন খাইরুন নেছা শেলি, ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন শামসুল আলম খান, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন মুহিতুর রহমান এমজেএফ, লায়ন আমিন উদ্দিন, লায়ন আবুল কাশেম বাবু, লায়ন মামুন আহমদ, লিও প্রেসিডেন্ট ইয়াসরিব হাসান, লিও অরিত্র রহমান, লিও ফারহান ইশরাত, লিও আজিজুর রহমান, লিও ফাহিম আশরাফ খান প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D