৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবী এবং ১৯ আগস্ট শনিবারের পদযাত্রা সফল করার লক্ষ্যে নগরীতে লিফিলেট বিতরণ করা হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নগরীর মধুবন সুপার মার্কেটের সামন থেকে লিফলেট বিতরণ শুরু করে হাসান মার্কেট, লালবাজার, করিমউল্লাহ মার্কেট, জেলা রোড সহ নগরীর বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণকালে কৃষক দল নেতৃবৃন্দ পদযাত্রা সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান, মহানগর কৃষক দলের আহবায়ক সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, জেলার সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, মহানগর আহবায়ক কমিটির সদস্য ময়নুল হক স্বাধীন, শাকিল আহমদ খান, শামিম আহমদ, তাহের আলী সুমন, নুরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক ফারুক মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়জুল ইসলাম পীর, সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল আমিন নুরুল, এয়ারপোর্ট থানা কৃষকদলের আহবায়ক বুরহান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দীন, জেলা সদস্য দিলোয়ার হোসেন, কৃষক দল নেতা শফিক আহমদ চৌধুরী, পলাশ আহমদ চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ লিফলেট বিতরণকালে বলেন, বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বৈষম্য ও বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের জীবন ও জীবিকার মান উন্নয়নে যিনি আজীবন সংগ্রাম করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী আবস্থায় গুরুতর অসুস্থ। দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ১৯ আগস্ট শনিবার বিএনপি’র উদ্যোগে পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D