৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩
দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১৩ আগস্ট রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগানস্থ হ্যামট্রামিক সিটির মদিনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিণ সুরমার ৫ জন বাসিন্দা মিশিগানে স্থায়ীভাবে বসবাসের জন্য যাওয়ায় তাদের সম্মানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান এর প্রধান সমন্বয়ক এম. ফিরোজ আলীর সভাপতিত্বে ও সহকারী সমন্বয়ক মোঃ কামাল হোসেন লিলুর পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সমন্বয়ক মোঃ নিজাম উদ্দিন মাষ্টার, আব্দুল খালিক, মারুফ হোসেন খান, মোস্তাকুর রহমান রুমন, বেলাল আহমদ, শাহ শামীম, এমাদ উদ্দিন, জাকির আহমদ, বিলাল আহমদ, সৈয়দ মোঃ নাসিম, সুহেল আহমদ, তারেক আহমদ, হাবিবুর রহমান সৌরভ প্রমুখ।
সংবর্ধিত অতিথি ছিলেন দক্ষিণ সুরমার বাসিন্দা আমেরিকা প্রবাসী তারেক আহমদ, সৌরভ আহমদ, নুরুল হক, ছাদিক আলী, মাসুম আহমদ।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগানের নেতৃবৃন্দ সংবর্ধিতদেরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে দক্ষিণ সুরমার বাসিন্দা, রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকী খালেদ আমেরিকায় থাকা অবস্থায় তাকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ সুরমার বাসিন্দারা আমেরিকার মিশিগানে আসলে দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগানের নেতৃবৃন্দ তাদেরকে সাদরে গ্রহণ করেন। নতুন অবস্থায় সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকেন। মানবতার কল্যাণে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান নামক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সমিতির নেতৃবৃন্দ স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখছেন। বক্তারা প্রবাসে থেকে বাংলাদেশের জন্য কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করতে দেশের সকলের সহযোগিতা কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D