বরেণ্য সমাজসেবী আনোয়ার খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

বরেণ্য সমাজসেবী আনোয়ার খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৬ আগস্ট ২০২৩, বুধবার : সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির পিতা, বরেণ্য সমাজসেবী, ঐতিহ্যবাহী মেসার্স ড্রাগ হাউসের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার খানের (আনা মিয়া) ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।


দিবসটি উপলক্ষ্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পারিবারের পক্ষ থেকে আজ বাদ মাগরিব নিজ বাসভবন আম্বরখানা, দর্শন দেউড়ী, ৩০-শুভেচ্ছায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কোরান খতম ও মিলাদ মাহফিল’ শীর্ষক দোয়া মাহফিলে সবাই উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের দ্বিতীয় ছেলে এম এ খান শাহীন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ১৬ আগস্ট, রোজ রবিবার সকালে ঢাকায় একটি সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার খান (আনা মিয়া) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট