প্রধানমন্ত্রীর বক্তব্য শুভংকরের ফাঁকি : মির্জা ফখরুল

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৭

প্রধানমন্ত্রীর বক্তব্য শুভংকরের ফাঁকি : মির্জা ফখরুল

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে রয়েছে শুভংকরের ফাঁকি।

তিনি বলেন, ‘উন্নয়নের যে ফিরিস্তি প্রধানমন্ত্রী বক্তব্যে দিয়েছেন, তার অনেক কিছুই ভুল, অসত্য ও ভিত্তিহীন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের তৃতীয় বর্ষপূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে রয়েছে, ‘শুভংকরের ফাঁকি। দেশের মানুষ দৈনন্দিন অভিজ্ঞতায় বোঝেন, দেশ উন্নয়নের দিকে নাকি অবনতির দিকে যাচ্ছে’।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে আরো মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রনেতা হাবিবুল ইসলাম, যুবদলের নির্বাহী সদস্য এইচএম সাইফ আলী খান।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code