১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে কুশিয়ারা নদী থেকে বড়শীতে মাছের বদলে উঠে এলো পুরাতন একটি লাইট মেশিন গান বা এলএমজি।
জানা যায়, মঙ্গলবার ভোরে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে শহিদ আহমদ কুশিয়ারা নদীতে বড়শী দিয়ে মাছ ধরতে গেলে তার বড়শীতে ভারি কিছু আটকে যায়। পরে পাড়ে তোলে আনার পর দেখা যায় আটকে যাওয়া জিনিসটি একটি পুরাতন জং ধরা স্বয়ংক্রিয় অস্ত্র। অস্ত্রটি দেখার জন্য শত শত লোক ভীড় করছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে। অস্ত্রটি একটি লাইট মেশিন গান। এলএমজিটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D