১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেছেন, রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম তরান্বিত হয়। এক্ষেত্রে কর আইনজীবীদের ভ‚মিকা গুরুত্বপূর্ণ। তিনি সবাই যথাযথ ভাবে সঠিক সময় কর প্রদানের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহবান জানান।
গতকাল ৮ জানুয়ারী রোববার বিকেলে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য স্বাক্ষাৎকালে আইনজীবীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল ফজলের নেতৃত্বে স্বাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, সিলেট বিভাগের কর কমিশনার সৈয়দ মোঃ আবু দাউদ, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট সমর বিজয় শী শেখর, সমাজসেবা ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল ফজল সহ সমিতির নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D