২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭
শনিবার সেনাবাহিনীর একটি কর্মসূচিতে অংশ নিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ (জাহাইজ্জ্যার চর) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা গেছে, জাহাইজ্জার চরে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ মহড়া অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
হেলিকপ্টারের সহায়তায় সিড বোম্বিং এর মাধ্যমে ২ টন কেওড়ার বীজ বপন করা হয়েছে। ভিয়েতনাম থেকে আনা ডুয়ার্ফ প্রজাতির ১৫ শত নারিকেল গাছের চারার সমন্বয়ে পাইলট প্রকল্প হিসেবে কৃষি মন্ত্রণালয়ের কারিগরি সহায়তায় একটি আদর্শ নারিকেল বাগান তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর এ বনায়ন কার্যক্রম পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D