জেলা ছাত্রদল নেতা ওলি আটক : তাৎক্ষণিক বিক্ষোভ

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭

Manual5 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওলিউর রহমান ওলিকে আটক করেছে র‌্যাব-৯ । বৃহস্পতিবার (৫ জানুয়ারী ) রাত ৯টা ৩০মিনিটের সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বন্দর বাজার থেকে আটক করে র‌্যাব-৯ এর একটি চৌকস দল। রাত অনুমান সাড়ে ১১টার সময় দক্ষিণ সুরমা থানা পুলিশরে কাছে হস্তান্তর করেছে র‌্যাব। জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওলিউর রহমানের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম -সম্পাদক ওলিউর রহমানের মুক্তি দাবীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল দক্ষিণ সুরমা উপজেলা শাখা ।

Manual3 Ad Code

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন বিএনপির বিরুদ্ধে বর্তমান অবৈধ আওয়ামী সরকার যে ষড়যন্ত্র করছে তা দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি উজ্জীবিত থাকতে সফল হতে দেবে না। আওয়ামীলীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যাবে।
নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রদল নেতা ওলিউর রহমান ওলি’সহ কারাগারে আটক সকল রাজবন্দিরে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code