৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে এক স্কুলছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
ওই কিশোরীর নাম দিপা রানী সিংহ (১৪)। সে কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহের মেয়ে। ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের তাজপুরের দুলিয়ারবন্দস্থ বাসায় ভাড়া থাকে দিপার পরিবার। দিপা তাজপুর মঙ্গলচণ্ডী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, বুধবার (৮ মার্চ) রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে দিপা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে তার কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা-মা। পরে পার্শ্বস্থ নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে দেখতে পান তারা। তাকে উদ্ধার করে তাজপুরস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দিপা ওই ভবনে কিভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, নিহত স্কুল ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D