৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে স্ত্রীকে হত্যার চেষ্টার পর গলায় ফাঁস দিয়ে আব্দুল কদ্দুছ (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ইছাক উল্লাহর ছেলে। পারিবারিক কলহের জের ধরে রবিবার (৫ ফেব্রুয়ারী) ভোর রাতে মুরাদপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের ৭ সন্তানের জনক আব্দুল কদ্দুছের স্ত্রী আছাফুল নেছা (৫৫) পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ২ টায় যোহরের নামাজরত অবস্থায় ধারালো অস্ত্র (দা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক তাঁর পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আছাফুল নেছাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে নিহত আব্দুল কদ্দুছ মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।
রবিবার(৫ ফেব্রুয়ারী) ভোর রাতে প্রতিবেশী মৃত ছোয়াব আলীর ছেলে মিয়াফর আলী (৫০) এর বাংলো ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন , ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D