১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
বাপা প্রতিনিধিদলের পরিদর্শন
হবিগঞ্জ শহর সংলগ্ন গোপায় ইউনিয়নে একটি সিলভার কারখানা স্থাপনের উদ্দেশ্যে বিপুল আয়তনের জমি ক্রয় করছে প্রাণ-আরএফএল গ্রæপ। তিন ফসলি জমি ক্রয়ের বিরুদ্ধে ফুঁসে উঠছেন এলাকার মানুষ। এ প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (–বাপা) হবিগঞ্জ শাখার একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় তারা এলাকার জনগন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা বলেন। বিগত প্রায় ২ বছর ধরে প্রাণ-আরএফএল গ্রæপ সিলভার এগ্রিকালচার লিঃ নামক একটি কারখানা স্থাপনের উদ্দেশ্যে গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামে প্রায় ১০০ বিঘা জমি ক্রয় করে। এতে স্থানীয় জনগন কৃষিজমি হারানোর ও সম্ভাব্য শিল্পবর্জ্য দূষণের আশংকায় সম্প্রতি প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। এ প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে বাপা জেলা শাখার একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যান। প্রতিনিধি দলে ছিলেন বাপা জেলা শাখার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন ও পরিবেশকর্মী নজরুল আলম চৌধুরী। ওই সময় এলাকার মুরুব্বী ফরিদ মিয়া ও মিলন মিয়া জানান, এখানে কোম্পানী এলে ভাল হবে মনে হলেও শেষে কিন্তু সর্বনাশ হবে। খাল-বিলের পানি দূষিত হবে, মানুষ রোগ-ব্যাধিতে আক্রান্ত হবে। আর সবচেয়ে বড় কথা তিন ফসলি জমিতে কেন কারখানা হবে? ৬নং গোপায়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন জানান, পরিবেশ দূষনের বিষয়টি নিয়ে আমিও শঙ্কিত। ইউনিয়নের মানুষকে নিয়ে আমার থাকাতে হবে। তাই তাদের স্বার্থে যদি আন্দোলন করতে হয়, করব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D