প্রবাসীদের ঘাম ঝরানো অর্থ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : বদরুল ইসলাম

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

Manual6 Ad Code

দক্ষিণ সুরমার ধরমপুরে স্কুল ড্রেস বিতরণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, প্রবাসীদের ঘাম ঝরানো অর্থ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তাদের অর্থায়নে দেশের শিক্ষা, কৃষি সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রবাসীদের পাশাপাশি অভিভাবকদেরকে সচেতন হতে হবে। তাদেরকে বেশি বেশি করে স্বপ্ন দেখাতে হবে তবেই তারা এগিয়ে যাবে। তিনি আরো বলেন, দারিদ্রতা দূর করতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি গত ২ জানুয়ারী সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ধরমপুর প্রবাসী পল্লী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠার পদার্পণ উপলক্ষে উপ-কমিটি আয়োজিত এবং যুক্তরাজ্য প্রবাসী পারভেজ মিয়া ও মুক্তার হোসেনের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রবীন মুরব্বী হাজী লয়লু মিয়ার সভাপতিত্বে এবং সমাজসেবী ফয়জুল ইসলাম ও আবু বকর সিদ্দিকীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান জকন, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ে জনসংখ্যা পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আমিনুল হক জিলু। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী সিরাজ মিয়া, খিজির মিয়া, আব্দুল মান্নান, চুনু মিয়া, ডাঃ উপেন্দ্র বাবু, নিশি কান্তি দাস, খিজির মিয়া, সাবেক মেম্বার নুরুল ইসলাম মানিক, সমাজসেবী সুহেল আহমদ কর্নেল, ডাঃ সুরঞ্জিত দাস, রুবেল আহমদ। উপস্থিত ছিলেন প্রবাসী সুজন কান্তি দাস, জালাল আহমদ, কাজল আহমদ, সুজিত দাস প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও চারজন প্রবাসী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code