এমপি লিটনের বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকী

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

Manual6 Ad Code

গাইবান্ধা : দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবন্ধা-১ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের গ্রামের বাড়ি শাহবাজমারা গিয়ে তার পরিবারের সদস্যদের শোক জ্ঞাপন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

Manual7 Ad Code

মঙ্গলবার বিকেলে তিনি সেখানে যান। এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, যে দেশে নিজ ঘরে একজন সংসদ সদস্য নিরাপদ নয় সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, আমরা দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছিলাম। আবার কেউ কেউ বলেন আমরা বঙ্গবন্ধুর সন্তান। আজ বঙ্গবন্ধু নেই, আমরা বাবা হারা এতিম সন্তান হয়ে পড়েছি। এছাড়া গুলিবিদ্ধের ঘটনা সভা বা মিটিং মিছিলে ঘটলেও কথা ছিল। কিন্তু তা না হয়ে নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এমপি। এটা ভয়াবহ।

এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু মুর্যা ল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জু।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা মাসুদুল আলম চঞ্চলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code