৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭
৫ জানুয়ারিকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়ে পড়েছে। দল দুটির এমন পাল্টাপাল্টি কর্মসূচিতে নতুন করে দেশজুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
৫ জানুয়ারিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ জানুয়ারি বিএনপি মাঠে কর্মসূচি পালন করবেই।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ৫ জানুয়ারি এ দেশের জনগণ বিএনপিকে মাঠে নামতে দেবে না।
উভয় দলের কর্মসূচি ঘোষণার কারণে রাজনৈতিক মাঠে সংঘর্ষের আশঙ্কা করছে অনেকে। জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। ক্ষমতাসীন আওয়ামী লীগ ৫ জানুয়ারি বর্তমান সরকারের তিন বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস পালন করবে।
এজন্য দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ৫ জানুয়ারি সারাদেশে মহানগর ও জেলায় জেলায় কালো পতাকা ও কালোব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করেছেন।
দিনটিতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণের নির্দেশ দিয়েছে বিএনপি। রুহুল কবির রিজভী ভয়ভীতি উপেক্ষা করে ৫ জানুয়ারি কালো পতাকা মিছিল করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৭ জানুয়ারি সমাবেশের জন্য পুলিশ ও গণপূর্ত বিভাগের কাছে অনুমতি চেয়েছে দলটি।
আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি ঘোষণার পর থেকেই সাধারণ জনগণের মুখে অনেক প্রশ্ন। ওইদিন কি হবে?
রাজধানীর বিভিন্ন স্থানে, হোটেল-রেস্তোরাঁয়, গণপরিবহন, বিভিন্ন রাস্তার মোড়ে আড্ডার জায়গাগুলোতে থাকা হাজারো মানুষের মনে নানা প্রশ্ন। কি হতে যাচ্ছে ৫ জানুয়ারি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D