১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬
সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হওয়ার কারনে সদর উপজেলার উন্নয়ন কর্মকান্ড দ্রæততার সহিত বাস্তবায়িত হয়েছে। তার সততা ও নিষ্টার কারনে সদর উপজেলার মানুষের কাছে অতি আপজন হয়ে উঠেছেন। তার কর্মদক্ষতা ও অমায়িক ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। তিনি কর্ম জীবনে দ্রুততার সহিত সর্বোচ্চ আসনে অদিষ্ট হবেন বলে আমরা আশাবাদী।
গতকাল ২৮ ডিসেম্বর রাতে সিলেট সদর উপজেলা পরিষদ আয়োজিত সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মখলিছুর রহমান, মাসুম আহমদ চৌধুরী, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন, ৭নং মোগলগাঁও ইউ/পি চেয়ারম্যান হিরন মিয়া, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, ৩নং খাদিম নগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনফর আলী।
বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, যুব উন্নয়ণ অফিসার আব্দুল মান্নান। শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুহিত আলম শফিক, গীতা পাঠ করেন সহকারী প্রকৌশলী দেব দাশ রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউ/পি সদস্য মানিক মিয়া, মবশ্বির আলী, সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন, শাহ আলম, গিয়াস উদ্দিন, আব্দুল জাহির, মহিলা সদস্যা জুমেরা আক্তার জবা। বিদায়ী অতিথিকে সংবর্ধনা জানিয়ে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী সাংবাদিক এম. রহমান ফারুক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D