৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৬
সিলেট সদর উপজেলার শাহপরান থানা যুবদল নেতা পারভেজ আহমদের পিতা গ্রামের বিশিষ্ট মুরুব্বী লাল মিয়া (বাচ্চু) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৩০মিনিটের সময় ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বিআইডিসি মিরমহল্লাহ’র নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুম্মা সিলেটের ইজতেমার ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ গ্রামে বহর আবাসিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সিলেট জেলা যুবদলের শোকঃ
শাহপরান থানা যুবদল নেতা পারভেজ আহমদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দ। তারা এক শোক বার্তায় মরহুমের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা সহ মরহুমের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-সাধারণ সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, শাহপরান থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, শাহপরান থানা যুবদল নেতা সাইফুল ইসলাম (সাইফুল), মোঃ মাছুদ আলী (মাছুম), আব্দুল মালেক, সালেক আহমদ খালেদ, আতাউর রহমান রফিক প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D