১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে উদ্ধারকৃত প্রায় ২১ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদকদ্রব্যগুলো ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচএম সেলিম হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত, পিএসসি।
বিজিবি কর্মকর্তারা জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা। ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, বাংলামদ (লুজ) ১৯৭ লিটার, ভারতীয় তামাক পাতা ২৪৭ কেজি, গাঁজা ১৪ হাজার ৬৮২ কেজি, বিয়ার ক্যান ২ হাজার ২৩৭টি, ভারতীয় পাতার বিড়ি ৪ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮৫০ পিস, সিগারেট ১১ লাখ ৩০ হাজার ২০০ পিস।
বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার উপ মহা পরিচালক জি এইচ এম সেলিম হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D