২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬
শহরতলীর দর্শাগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী সুমা বেগমের উপর নির্যাতনের পর জিহ্বা ও রগ কর্তনের অভিযোগে তার স্বামী বেলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সকাল ১০টায় সিলেট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে পলাতক থাকা অবস্থায় সোমবার সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বেলাল। পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
আক্তার হোসেন বলেন, আমরা বেলালের ১০ দিনের রিমান্ড আবেদন করবো, এছাড়াও মামলার এজাহারভুক্ত বাকিদের ধরতেও পুলিশের তৎপরতা চলবে।
প্রসঙ্গত; গত ১৫ ডিসেম্বর রাতে দুই সঙ্গীসহ সুমাদের বাড়িতে যায় বেলাল। সুমাকে ঘর থেকে ডেকে নিয়ে লাকড়ি রাখার ঘরে ঢুকিয়ে সঙ্গীদের সহযোগিতায় সুমার জিহ্বা কেটে ফেলে বেলাল। সুমার বা পায়ের রগ কেটে দেওয়া ছাড়াও পিঠে চাকু দিয়ে কোপায় সে।
ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। এ ঘটনায় বিলালের মা জয়বুন, মামাতো ভাই ফয়েজ মিয়া ও ভাগনে রেদওয়ান আহমদও কারাগারে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D