৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২
আজ রোববার (২৫ সেপ্টেম্বর) বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত মহিউদ্দিন শীরু এর ১৩তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে বাদ জোহর দরগাহ গোরস্থানে তাঁর কবরে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
এছাড়া দিনটি উপলক্ষে মহীউদ্দিন শীরু স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে রোববার খতমে কুরআন এবং বাদ জোহর হজরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া শেষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হবে।
এদিন বাদ মাগরিব মরহুমের বাসভবনে খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট কবি,ছড়াকার, সাংবাদিক, গীতিকার ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুর ১.৩০ টায় কলেজের পার্শ্ববর্তী সরকারি ডিএন উচ্চবিদ্যালয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কলেজে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন কলেজের বর্তমান অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D