৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে লালাবাজারের ঢাকা-সিলেট সহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন রুবেল (৩২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী-ই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D