৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২
সিলেট মহানগরীর কাজিরবাজার ব্রিজের উপর মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাইসাইকেল আরোহি নির্মল সরকার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত (২৩ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নির্মল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রমের সুকলাল সরকারের ছেলে। তিনি নগরীর আম্বরখানায় একটি ফার্মেসিতে স্টাফ হিসেবে কাজ করতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার ব্রিজের উপর দক্ষিণ সুরমা যাওয়ার লেনে মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) এবং বাইসাইকেল আরোহী নির্মল সরকারের (৩০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুইজনেই গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী নির্মল সরকারকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) মুমূর্ষু অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D