৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২
সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের কারওয়ানাবাজার নিজস্ব ভবনে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চিকিৎসা সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন এসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামী। উদ্বোধনের আগে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল।
চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় আজ প্রথম দিন নাক-কান ও গলার সমস্যাজনিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, জালালাবাদ স্বাস্থ্য সহায়তা কমিটির চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান ও গলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি আকবর হোসেন মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনিবাহী সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মণি, কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা খালেকুর রহমান, আব্দুস সোবহান, মাসুদুর রহমান সাচ্চু, মিনা বেগম, আতাউর রহমান, নেওয়াজ চৌধুরী, নাঈমুর রহমান, শিরিন আক্তার বেলী, রিগ্যান কানু, আব্দুল বাছিত চৌধুরী প্রমুখ।
এ সময় সকলেই এই মহতী কার্যক্রম চলমান থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। জালালাবাদ ভবনে প্রতি মাসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক ধারা সিলেটবাসীদের মাঝে এ চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D