২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ওপর কোন আওয়ামী লীগের নেতা-কর্মী হামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলের নেতাকর্মীদের বলছি, নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশের বাইরে গিয়ে কেউ যদি হামলায় জড়িয়ে পড়েন তাদের ছাড় দেয়া হবে না। এসব করলে সরকারের ওপর এসে দায় পড়বে, এজন্য কিন্তু আমরা ছাড় দেব না। কোনো খারাপ কাজ আমাদের নেত্রী সহ্য করেন না। শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা করেছেন দলটির নেতারা। এ সভায় সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সম্পাদকসহ অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় নেতারাও।
সভার শুরুতেই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। একটি চিহ্নিত মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। দেশ-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা জানে না, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো পিছু হটতে জানেন না, তিনি এসবে ভয় পান না। এরা জানে না তিনি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের স্বাধীনতা হেরে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা হেরে যাবে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকেন বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ দুটি বিষয়ে নজর দেবে– সেটা হচ্ছে, তার ব্যক্তিগত সততা এবং উন্নয়ন।
এ সময় ‘সরকার পতনের নামে বিএনপি সারা দেশে সভা-সমাবেশ করে সহিংসতা করছে’ অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের সমাবেশে আওয়ামী লীগ নয়, নিজেরাই মারামারি করে সরকারের ওপর দায় চাপাচ্ছে। কুমিল্লা ও ঢাকার মিরপুরে হামলা হয়েছে, ঠিক আছে। কিন্তু গতকাল বরিশাল ও চট্টগ্রামে বিএনপির নিজেদের মধ্যে মারামারি হয়েছে। সেটা কিন্তু মিডিয়া ছাপতে চায় না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D