৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২
বিশেষ প্রতিবেদক : নিজাম উদ্দিন জায়গীরদার
সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসূদ আহমদকে আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও নিজ বাড়ী থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করেছে।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে , তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার গ্রেফাতারি পরোয়ানা রয়েছে। এর ভিত্তিতে বুধবার ভোর রাতে র্যাবের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। তবে পরিবার সদস্যরা জানান, মকসুদ সবকটি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানাও নেই। কি কারণে তাকে র্যাব নিয়ে গেছে তা জানা যায়নি।
সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয়ে আটক করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লেও র্যাব-৯ সূত্র এমন কোনো তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেনি।
মকসূদ সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আগে পর্যায়ক্রমে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে।
এদিকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশে বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা নেই। শুধুমাত্র জনমনে আতংক সৃষ্টি করতেই সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসূদ আহমদকে অন্যায়ভাবে র্যাব দিয়ে গ্রেফতার করানো হয়েছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার প্রতিহিংসার রাজনীতি আওয়ামী বাকশালীদের পতনকে অনিবার্য করে তুলেছে।
ইতিহাস সাক্ষী জেল-জুলুম, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না।
বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ যুবদল নেতা মকসুদ সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D