সংবাদ সম্মেলনে অভিযোগ : পিযুষ কান্তি দের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

Manual3 Ad Code
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্তি দে সহ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হারুনুর রশীদ নামক এক ব্যক্তি কর্তৃক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুল তথ্য পরিবেশন ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।
Manual8 Ad Code

তিনি রবিবার বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে এই নিন্দা ও প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন- ‘আওয়ামীলীগ ঘরনার ত্যাগী ও পরীক্ষিত সাবেক ছাত্রলীগ নেতা পিযুষ কান্তি দে আওয়ামীলীগের দুঃসময়ে রাজপথে বলিষ্ট ভূমিকা পালন করে গেছেন। দক্ষতা ও সাহসীকতার সাথে তিনি ছাত্রলীগের অনেক গুরুদায়িত্ব পালন করে গেছেন। কিন্তু উক্ত হারুনুর রশীদ মিথ্যা তথ্য পরিবেশন করে গণমাধ্যমে অপপ্রচার ছড়ানোর চেষ্টায় লিপ্ত আছেন। ২৪ নভেম্বর সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ছাত্র আব্দুল কাদির ইসকানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ছাত্রলীগ কর্মী কাজী হাবিব হত্যা মামলা আসামীরা। যারা পরবর্তীতে উক্ত ভার্সিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন উক্ত হারুনুর রশীদ। ছাত্রলীগ কর্মী ইসকানকে ছুরিকাঘাত করার ঘটনায় তার বাবা বাদি হয়ে থানয় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ২৪) মামলার প্রেক্ষিতে ঘটনার দিনেই দেশীয় অস্ত্রসহ শাহ-আলী নামে এক সন্ত্রাসীকে পুলিশ আটক করে। এর কয়েকদিন পর পিয়ন্ত চন্দ্র সরকার ও এনামুল হক আদালতে আত্মসমর্পন করেন। এসময় ইসকানের পিতাকে মামলা তুলে নিতে অনুরোধ কারার জন্য পিযুষ কান্তি দে-কে অনুরোধ করেন উপরোক্ত আসামীরা। কিন্তু পিযুষ কান্তি দে তার কর্মীর রক্তের কথা চিন্তা করে মামলা আপোষের ব্যাপারে  কথা বলেননি। সেই সময় থেকে আসামীদের প্রশ্রয় দানকারী হত্যা মামলার আসামী সাহেদ আহমদ ও হোসেন মোহাম্মদ সাগর মামলাকে ধামাচাপা দিতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় পিযুষ কান্তি দের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়।

Manual5 Ad Code

হারুনুর রশীদের মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সজল দাস অনিক বলেন, পিযুষ কান্তি দের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে যেসব ঘটনার সাথে জড়িত থাকার কথা উলে­খ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত পক্ষে পিযুষ কান্তি দের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব কাল্পনিক অভিযোগের নাটক সাজানো হচ্ছে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রিয় চৌধুরী রাজ, বিক্রম কর সম্রাট, নির্মল সিংহ, প্রবল চৌধুরী পুজন, মোস্তাক মিয়া, শাহ নেওয়াজ আলম পলাশ, আব্দুল হাদি, দেলোয়ার হোসেন, উজ্জ্বল সাহা, নূর আলম, শেখ লিপন, শাহরিয়ার হাসান, বিপ্লব ও তন্ময় দেব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code