২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সৈয়দ মেহেদী আহমেদ সেতুর মধ্যবর্তীস্থানে ট্রাক, নসিমন ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়।
নিহতরা হলেন- বারি সর্দারের ছেলে গফ্ফার (৩৫), ইনতা সর্দার (৩৮) ও আজিল প্রমানিকের ছেলে ছানু (৩২)। তারা সকলেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধরপুর গ্রামের বাসিন্দা। গফ্ফার ও ইনতা দু’ভাই।
স্থানীয়রা জানান, এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও নসিমনকে ধাক্কা মেরে পাশের খাদে উল্টে যায়। ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। আহতদের কুমাখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত নসিমনের যাত্রীরা জানান, নসিমনযোগে তারা দৌলতপুর এলাকা থেকে ১০ থেকে ১২ জন পিয়াজের বীজ কিনতে রাজবাড়িন হাটে যান। অপর দিকে ট্রাকে করে নওগাঁ জেলার সাপাহার এলাকা থেকে গরু কিনতে যায় আলাউদ্দিন নগর গরুর হাটে। পথিমধ্যে এ দুর্ঘটনা হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ দিকে ভোরে সদর উপজেলার ১১ মাইল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা এনদাল (৪২) নামের এক ব্যক্তিকে ট্রাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহত এনদালের বাড়ি নওগাঁর সাপাহারে। নিহতদের লাশ কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D