সিলেটে যুবদলের কাউন্সিলে মোবাইল ফোনসহ যে কোন ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২

সিলেটে যুবদলের কাউন্সিলে মোবাইল ফোনসহ যে কোন ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ

সিলেট জেলা যুবদলের কাউন্সিল আগামীকাল শনিবার এবং মহানগর যুবদলের কাউন্সিল রোববার অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে কাউন্সিলররা ভোট প্রদান করে নেতৃত্ব নির্বাচন করবেন।


কাউন্সিলে ভোট প্রদানের বুথে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) কামরুজ্জামান দুলাল।

যুবদল নেতারা জানান, কাউন্সিলরদের উপর তাদের নেতাদের নানা চাপ থাকে। কাকে ভোট দেওয়া হয়েছে, এর ছবি তুলেও দেখাতে হয় নেতাদের। এতে কাউন্সিলররা নেতার চাওয়ার বাইরের কাউকে ভোট দিতে পারেন না।

এ বিষয়টি যাতে এবার না ঘটে, সেজন্য ভোটের বুথে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে কাউন্সিলররা তাদের ইচ্ছেমতো যে কাউকে ভোট দিতে পারবেন।

জানা গেছে, জেলা যুবদলের কাউন্সিল রেজিস্টারি মাঠে এবং মহানগর যুবদলের কাউন্সিল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। এতে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট