৫ দফা দাবিতে হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

৫ দফা দাবিতে হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বানিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ সহ ৫ দফা দাবিতে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং চট্ট-১৩২৬) উদ্যোগে বৃহ্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর ধোপাদিঘীরপাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো: রুনু মিয়া মঈনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মিসবাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: ইনছান আলী, সদস্য ফয়জুল মিয়া, সাহাব উদ্দিন সাবু, সৈয়দ মখদ্দছ আলী, মো: শফিক আহমদ, ওসমান গণি, কয়েছ আহমদ, মো: আব্দুল্লাহ, মো: দুলাল আহমদ, মো: শাহেদ আহমদ, মো: রুবেল মিয়া, আব্দুস ছালাম, মো: আগা আসমত উদ্দিন, বদরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা পুলিশ কমিশনার, ট্রাফিক ডিসি, ট্রাফিক এডিসি নাহনুল বারীকে প্রত্যাহার, গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে পূর্ণাঙ্গ করা, সিলেট শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনের অবৈধ প্রভাব বিস্তার বন্ধ এবং শ্রম আদালত হইতে নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে বন্ধ পাথর কোয়ারী খুলে দেয়া, সিলেটের সকল ভাঙ্গা রাস্তা সংস্কার করা, সিএনজি চালিত অটোরিক্সা বিক্রি বন্ধ করা, বিক্রিত গাড়িগুলো রেজিষ্ট্রেশন দেয়া, বেআইনি গাড়ি অটো বাইক, ব্যাটারি চালিত রিকক্সা, ডাম্পিংকৃত গাড়ি অন্য জেলা থেকে আগত গাড়ি চলাচলা বন্ধ করার জোর দাবি জানান।

অন্যথায় আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর সকাল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করার ঘোষণা দেয়া হয়। -বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট