২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
ঢাকার ধামরাইয়ে চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে এক বিধবা মহিলার ঘরে ডুকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করেছে মোঃ সাইজুউদ্দিন (৫০) নামে এক মধ্যে বয়সী যুবক। পরে তার সাথে থাকা আরও তিনজন ঘর থেকে টাকা পয়সা ও স্বর্ণালস্কার লুট করে নিয়ে। এই ঘটনায় এলাকাবাসি ধর্ষণকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেন। চিকিৎসা শেষে ধর্ষিতা বাদী ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে দুর্নিগ্রাম এলাকায় এমন ঘটনাটি ঘটে। আটককৃত মোঃ সাইজুউদ্দিন উপজেলার বালিয়া ইউনিয়নে দুর্নিগ্রামের মৃত পাচু খাঁর ছেলে। ধর্ষিতা একই গ্রামের মৃত আরফান আলীর স্ত্রী। সে বাড়ীতে একা বসবাস করতো।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, ধর্ষিতার স্বামী আরফান আলী বেশ কিছু আগে তিনটি কন্যা সন্তান রেখে মরা যান। পরে সেই মেয়েদের বিয়ে দিলে তারা স্বামী বাড়িতে থাকে। সেই সুবাদে ধর্ষিতা তার বাড়িতে একা থাকলে এবং রাজমিস্ত্রি সহকারীর কাজ করে। সোমবার ভোর রাতে চুরির উদ্দ্যেশে সাইজুদ্দিনসহ চারজন সিঁদ কেটে ঘরে ডুকে এক লাখ টাকা ও ১ ভরি ওজনের স্বর্ণালস্কার লুট করে নিয়ে বিধবা মহিলাকে ধর্ষণ করে হাত-পা ও মুখ বেঁধে ঘরের মেঝেতে ফেলে চলে যায়। পরে সকাল হলে পাশের বাড়ির মনোয়ারা বেগম নামে এক মহিলা ধর্ষিতার ঘরে সিঁদ কাটা দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে আশে পাশের লোকজন দৌড়িয়ে আসে এবং ঘরের ভিতর থেকে দরজা বন্ধ দেখে সিঁদ দিয়ে ঘরে ডুকে দেখে ধর্ষিতার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেঝেতে পরে আছে। সাথে সাথে তারা মেম্বার নাছিরকে ঘটনা জানালে মেম্বার গিয়ে ধর্ষিতাকে দ্রুত উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু সেখানে ধর্ষিতার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসা শেষে ধর্ষিতার জ্ঞান ফিরলে তিনি একই গ্রামের সাইজুদ্দিন তাকে ধর্ষণ করেছে বলে জানান। এছাড়া অন্য কাউকে তিনি চিনতে পারেনি। ধর্ষিতার মুখে সাইজুদ্দিনের নাম শুনে এলাকাবাসি সাথে সাথে সাইজুদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ধামরাই থানার পুলিশ গিয়ে সাইজুদ্দিনকে আটক করে জিজ্ঞেসাবাদ করলে অপকটে ঘটনার কথা স্বীকার করে এবং তার সাথে আরও তিন জন আছে বলে জানান। রাতেই ধর্ষিতা নিজে বাদী হয়ে সাইজুদ্দিন নাম উল্লেখ্য করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।
এই বিষয়ে ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন বলেন, গতকাল সোমবার সকাল লোকজনের মাধ্যমে জানতে পারি বিধবা মহিলাকে তার ঘরের ভিতরে হাত-পা ও মুখ বেধেঁ ঘরে ফেলে গেছে। আমি দ্রুত সেখানে গিয়ে বিধবা মহিলাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে আবার সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে নিয়ে চিকিৎসা শেষে মহিলা সুস্থ্য হয়ে তিনি সাইজুদ্দিনের নাম বলে। এর পর গ্রামের লোকজন সাইজুদ্দিনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন মহিলার ঘর থেকে জমি রাখার নগদ ১ লাখ টাকা ও ১ ভরি ওজনের স্বর্ণালস্কার একটি চেইন ও কানের দুল লুট করে নিয়ে যায়।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বদিউজ্জামান বলেন, এলাকার লোকজন ধর্ষণকারী সাইজুদ্দিনকে আটক করে থানায় খবর দিলে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামি সাইজুদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসি। এরপর ঘটনা সর্ম্পকে জিজ্ঞাসা করলে সাইজুদ্দিন তা স্বীকার করেন। রাতেই ধর্ষিতা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আজ সকালে আসামি সাইজুদ্দিনকে আদালতে প্রেরণ করা হয় এবং ধর্ষিতাকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D