২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
কয়েক ঘন্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতার কবলে পড়ছে সিলেট নগর। রোরবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণে নগরের নিচু এলাকা রাস্তাঘাটের পাশাপাশি বাড়িঘরে পানি ঢুকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
এদিকে গতরাতের কয়েকঘন্টা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। এতে বন্ধ রয়েছে কলেজের ক্লাস-পরীক্ষা। এছাড়া সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সকালে সরেজমিনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে দেখা গেছে হাসপাতালটির অভ্যন্তরে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত জলজট। আঙিনা পেড়িয়ে কলেজের নীচতলার শ্রেণীকক্ষ ও প্রশাসনিক ব্লকে পানি ঢুকে পড়েছে। এতে বন্ধ হয়ে যায় ক্লাস পরীক্ষা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মঈনুল হক ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D