৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২
অ্যাডভোকেট ফজলে রাব্বীয় মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের আসনে বসছেন শামসুল হক টুকু। রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডেপুটি স্পিকার হিসেবে শপথগ্রহণ করবেন তিনি। সংসদের একাধিক সূত্র সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।
সংসদের আইন শাখার এক কর্মকর্তা বলেন, শামসুল হক টুকুসহ তার পরিবারকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন দেওয়া হয়েছে।
জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের চেম্বারে রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।
এর আগে রবিবার বিকাল ৫টায় সংসদ অধিবেশন বসবে। ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোকপ্রস্তাব তুলবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে।
পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। খবর সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও কোভিড পরীক্ষা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D