ইভিএমে ভোট চুরি করে সরকার আবার ক্ষমতায় আসতে চায় : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

ইভিএমে ভোট চুরি করে সরকার আবার ক্ষমতায় আসতে চায় : কাইয়ুম চৌধুরী

বিশেষ প্রতিবেদক

নিজাম উদ্দিন জায়গীরদার


বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।


তিনি বলেছেন, আওয়ামী লীগ ছাড়া দেশের সকল রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও এই নির্বাচন কমিশন ১৫০টি আসনে ইভিএমএ ভোট করতে চাচ্ছে। ‘ইভিএমে ভোটের এই সিদ্ধান্তে এটা প্রমাণিত হয়েছে যে, সরকার আবার গায়ের জোরে ইভিএম, মেশিনে ভোট চুরি করে আবার ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণ এটা মানবে না।

তিনি বলেন, দেশের মানুষ যখন প্রচলিত পদ্ধতিতে নিজের হাতে ভোট দেয়ার অধিকার পায় না সেখানে ইভিএমের মাধ্যমে মেশিনের মাধ্যমে কিভাবে ভোট নিশ্চিত হবে। বিগত নির্বাচন গুলোতে আওয়ামী লীগ একবার বিনাভোটে হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে। এইবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চায়। এই কমিশন বর্তমান সরকারের আনুকূল্যে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করছে। তাই এই নির্বাচন কমিশনের অধিনে এবং ভোট ডাকাতির ইভিএম মেশিনে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না।এ ধরনের যড়যন্ত্রের নির্বাচন দেশবাসী প্রতিহত করবে।

শনিবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে পদত্যাগ করুন। একদলীয় নির্বাচন অনেক হয়েছে। এদেশের জনগণ আর মেনে নিবে না। একদলীয় ভাবে দেশ শাসন করে জনগণের অর্থ লুটেপুড়ে খেয়েছেন। এবার হিসাব দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এদেশের মালিক জনগণ। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের অধিকার আদায়ের বিএনপি রাজপথে থাকবে। এখন এক দফা এক দাবি এই সরকারের পদত্যাগ এর মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করে বিএনপির ঘরে ফিরবে।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী,জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শামীম আহমদ, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, মাহবুবুল হক চৌধুরী, কুহিনুর আহমদ প্রমূখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট