সিলেটে শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

সিলেটে শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু

সিলেটে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র জানান, পর্যায়ক্রমে সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

এসময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, আজ প্রথমদিনে জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় ও বন্দরবাজারস্থ দুর্গাকুমার প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। এ দুই বিদ্যালয়ের ১ হাজার ১৪৫ শিশু শিক্ষার্থীকে প্রদান করা হচ্ছে টিকা।

টিকাদান কার্যক্রম চালানোর জন্য সিসিক ১৮০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান করেছে।

ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, প্রতিদিন ৬-৭ হাজার শিশুকে টিকাদানের সক্ষমতা তাদের আছে। সপ্তাহখানেকের মধ্যে তারা নগরীর ৫ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে চান।

শিশুদের টিকাদান কার্যক্রমের জন্য সম্প্রতি সিসিক ৬২ হাজার ডোজ ফাইজারের টিকা পেয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট