রাত ১০টার মধ্যে ব্যাংক কর্মকর্তাকে ঘুমানোর নির্দেশের চিঠি ভাইরাল

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

রাত ১০টার মধ্যে ব্যাংক কর্মকর্তাকে ঘুমানোর নির্দেশের চিঠি ভাইরাল

ব্যাংক কর্মকর্তাকে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাবার নির্দেশনার চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর শাখা রূপালী ব্যাংকে। সেই চিঠির সূত্র ধরে এবার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন একই ব্যাংকের দুই কর্মকর্তা। মঙ্গলবার (২৩ আগস্ট) ওই শাখার সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলামকে ব্যাংকের ম্যানেজার এই নির্দেশনার চিঠি দেন। এ বিষয়ে জানতে মো. শহিদুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করার করলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমান বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে আমার স্বাক্ষর জাল করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়ে দিয়েছেন। আসলে এ ব্যাপারে আমি কিছুই জানতাম না বা এমন চিঠি দেয়ার কোনো কারণও নেই।’ তিনি আরও বলেন, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট