ফেসবুকে আইভীকে অভিনন্দন জানালেন জয়

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

Manual5 Ad Code

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী নৌকা প্রার্থী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে এ অভিনন্দন জানান তিনি। অভিনন্দন বার্তায় ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য মেয়র আইভীকে অভিনন্দন। তিনি প্রায় ৬০% এর কিছু বেশি প্রদত্ত ভোটের মাঝে, বিএনপির ২৯% এর বিপরীতে ৪২% এর মতো ভোট পেয়েছেন’। সজীব ওয়াজেদ জয় আরো বলেন, ‘এটা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি’।

Manual1 Ad Code

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠেয় নাসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে বিজয় লাভ করেন।

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code