হবিগঞ্জে সাংবাদিক কল্যান ট্রাস্টের চেক পেলেন ৪ সাংবাদিক

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২

হবিগঞ্জে সাংবাদিক কল্যান ট্রাস্টের চেক পেলেন ৪ সাংবাদিক


বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট এর ২০২১-২০২২ অর্থ বছরের আর্থিক সহায়তার অনুদান পেলেন হবিগঞ্জের ৪ সাংবাদিক।

২৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

অনুদান প্রাপ্তরা হলেন দৈনিক রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শোয়ের চৌধুরী, ইউএনবির হবিগঞ্জ প্রতিনিধি এড. রূহল হাসান শরীফ, দৈনিক ইত্তেফাক এর বাহুবল প্রতিনিধি সৈয়দ আব্দুল মান্নান, দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি নুরউদ্দিন সুমন।

এদিকে প্রবীন ও অসুস্থ সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নানকে চেক প্রদান করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।