|
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২
আব্দুল খালিক : বাংলাদেশ বেতার ও বিটিভির গীতিকার, এম.এ. একাডেমী ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আছাব আলীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করেছে বিভিন্ন সংগঠন।
গত ২৮ জুলাই বৃহস্পতিবার বিকালে মোঃ আছাব আলী স্বদেশ আগমণ উপলক্ষ্যে জীবন সংগঠন, হযরত নুরাই শাহ (রাঃ) মাজার দশপাইকা, শাহপরান বাউল সংঘ, আনন্দ শাহ বাউল একাডেমী মৌলভীবাজার সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল মালিক, জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সবুজ আহমদ, কবির উদ্দিন, বশির মিয়া, ফকির সালেহ আহমদ, আব্দুল আলিম প্রমুখ।
সংবর্ধানার জবাবে যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী বলেন, দেশের বাহিরে থাকলেও সব সময় জন্মভূমির কল্যাণে কাজ করে যাচ্ছি। এম এ একাডেমী ইউকের মাধ্যমে দেশের বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের যে কোন দুর্যোগে অবহেলিত মানুষের জন্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় এই একাডেমী। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতা করা হয়েছে। তিনি দেশ জাতি ও মানুষের স্বার্থে সকল প্রবাসীদেরকে কাজ করার আহবান জানিয় বলেন, আমি যতদিন বেঁচে থাকব দেশের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D