হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক : জেলা প্রশাসক মো.মজিবর রহমান

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক : জেলা প্রশাসক মো.মজিবর রহমান

মোঃ সাহেদ আহমদ : সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, হিজড়ারাও মানুষ। তারাও এই সমাজেরই অংশ। তাদের প্রতি সহানুভ‚তিশীল হতে হবে। হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিক। তিনি এজন্য সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হিজড়াদের স্ববলম্বী করার জন্য কর্মমূখি প্রশিক্ষণ,কর্মসংস্থানের সুযোগ ও ভাতার ব্যবস্থা করেছেন। তাদের বিভিন্ন ক্ষেত্রে কর্মসং¯’ানসহ থাকার ঘরসহ বসবাসের ব্যবস্থা করেছেন। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান মানবিক কারণে তাদের কর্মসংস্থানসহ সহযোগিতায় এগিয়ে আসলে হিজড়াদের জীবনমান আরও উন্নত হবে। তিনি ২৬ জুলাই মঙ্গলবার সমাজসেবা অধিদপ্তর সিলেট এর বাগবাড়িস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের অধীনে, ‘বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীর উদ্যোগ ও করণীয় ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানার সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র- ১ ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপন,কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক,সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.জন্মেজয় দত্ত, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.আব্দুর রফিক,সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রথম সহ-সভাপতি আবদুল জব্বার জলিল, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি স্বর্ণলতা রায়, কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ, প্রবাসী কল্যাণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক, বøাস্ট সিলেটএর কো-অর্ডিনেটর এডভোকেট মো.ইরফানুজ্জামান চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, রেজিষ্ট্রেশন অফিসার মো.আবু ইউসুফ, প্রবেশন অফিসার মো.তমির হোসেন চৌধুরী, সিলেট শহর সমাজসেবা অফিসার আব্দুলাহ আল জুবায়ের,সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ ইলাহী,দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এম আহমদ আলী, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (পুরুষ) এর সিনিয়র ইন্সট্রাক্টর মনিরুজ্জামান মনির, সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামছুন্নাহার,জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সহকারী পরিদর্শক মহসিনুর রহমান, ইউসেপ সিলেটের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম মোল্লা, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডিআইসি ম্যানেজার জহিরুল ইসলাম প্রমুখ।