২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২২
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কাতারের দোহা-ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলিতে পরিত্যাক্ত অবস্থায় ১.১৬ কেজি ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ স্বর্ণবার উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই স্বর্ণের চালান এনেছে, তাদের সনাক্ত করা যায়নি।
সকাল ৮ টায় কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেন বিমানবন্দর কাস্টমস কর্মবর্তারা।
বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ১০পিস স্বর্ণের বারের বাজার মূল্য এক কোটি টাকার উপরে হবে। এবিষয়ে তারা ফৌজদারী মামলা করবেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই খবর ছিল ওই ফ্লাইটে স্বর্ণের চালান আসছে। যে কারণে সতর্ক ছিলো কাস্টমস। বিমানটি বিমানবন্দরে পৌছলে সব যাত্রীরা বের হওয়ার পরও স্বর্ণের হদিস মিলেনি। এক পর্যায়ে বিমানের আবর্জনার একটি ট্রলি তোলা ছিল। সেগুলো স্ক্যান করে একটি বক্সের ভেতরে স্বর্ণ সাদৃশ্য একটি বস্তু দেখে খোলে ১০ পিস স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় জব্দ করি। এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হবে এবং কারা জড়িত তদন্তে বের করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D