২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২
টেবিলের উপরে থরে থরে সাজানো নতুন-পুরাতন অনেক বই। রোদ আর বৃষ্টি থেকে বাঁচতে উপরে ত্রিপল টাঙানো। কেউ দেখে পছন্দের বই কিনছেন, আবার কেউ সেখানে এসে দিয়ে যাচ্ছেন বই।
‘অদম্য’ নামের বইমেলার স্টলে থাকা শিক্ষার্থীরা জানান, হজকিন্স ক্যান্সারে আক্রান্ত তাদের সহপাঠী তাহসিন তাবাসসুম ইফতির চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য এই আয়োজন।
তাহসিন তাবাসসুম ইফতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পর্যায়ক্রমে চিকিৎসা চলছে তার। এ পর্যন্ত দুইবার কেমোথেরাপি দেওয়া হয়েছে ইফতিকে।
বাকি কেমোথেরাপি এবং চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন। দীর্ঘদিন পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচ চালিয়ে গেলেও এখন আর সম্ভব হচ্ছে না। তাই ইফতিকে বাঁচাতে পরিবার ও নৃবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাসেল শেখ জানান, এ পর্যন্ত প্রায় সাত লাখ টাকা সংগ্রহ হয়েছে। আমরা তাকে আবার আমাদের কাছে ফিরে পেতে চাই। বাকি টাকা সংগ্রহের জন্য অনলাইনের পাশাপাশি তারা বইমেলার আয়োজন করেছেন।
বই সংগ্রহ এবং বইমেলা নিয়ে ইফতির সহপাঠী নাজমুল ইসমাল রুমন বলেন, ‘আমরা বুধবার রাতে আবাসিক হল ও মেসগুলো থেকে আড়াইশোর বেশি পুরাতন বই সংগ্রহ করি। সংগ্রহ করা সেই বইগুলো দিয়ে আমরা বইমেলার আয়োজন করি। বইমেলা থেকে যারা বই কিনছেন, তারা যে যার মতো দাম দিচ্ছেন। অনেকেই বইয়ের গায়ের দামের চেয়ে বেশি দিচ্ছেন। চিসিৎসার পুরো অর্থ সংগ্রহ না হওয়া পর্যন্ত চেষ্টা চালানো হবে। এ সময় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
গত ৭ জুলাই থেকে অনলাইনে প্রচারের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন ইফতির সহপাঠীরা। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা। সহযোগিতা পাঠাতে তারা কয়েকটি মোবাইল ওয়ালেট নম্বরও দিয়েছে। নম্বরগুলো হলো: বিকাশ- ০১৭৩৫৮৮০৯৫৩, ০১৬০৯৩৯৬২৩৪, ০১৭৮৩৪২০৯৮৭, ০১৭৪২৪৮৮৮৩১, নগদ- ০১৯৮৩৫৫৭৭১০, ০১৬৪৬২৭৮২৮৭, রকেট- ০১৬২৫৭১৪৫৬০৯।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D