২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২২
আরও ৪৫টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এসব সংবাদমাধ্যমকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
নিবন্ধনের অনুমোতি পাওয়া অনলাইন পোর্টালের মধ্যে রয়েছে- ঢাকা পোস্ট, ক্যাম্পাস টাইমস, ঢাকা প্রকাশ ২৪, ডেইলি চাকরি, গুরুকূললাইভ, বাংলা নিউজ ডট কম, সিভয়েজ ২৪, দেশ নিউজ বিডি, কিংস নিউজ ২৪, ভিশন নিউজ ২৪, দূরবীন ডট নিউজ, পরিষদ বার্তা, বাংলা গেজেট, এসপিএন বিডি, গ্লোবাল নিউজ, চট্টগ্রাম ২৪, স্টার সংবাদ, সারাদিন, বহুমাত্রিক, এনএনবি, পলিটিক্স নিউজ ২৪, এমটি নিউজ ২৪, বিনিয়োগ বার্তা, আর্ট নিউজ, বিজনেস ২৪ বিডি, বিডি টাইমস নিউজ, নিউজ নাউ ২৪, সিএইচডি নিউজ ২৪, পদ্মা টাইমস ২৪, ওয়ার্ল্ড গ্লোবাল ২৪, সিলেট ভিউ ২৪, ভয়েজ অব টাইগার, বাংলা আওয়ার, গ্রিন বাংলা অনলাইন ২৪, অধিকার পত্র, বার্তা জগৎ ২৪, শ্যামলী নিউজ ২৪, সোনালী নিউজ, দেশ সমাচার, নিউজ নাউ বাংলা, পার্বত্য নিউজ, পদ্মা নিউজ, অর্থ সংবাদ, ল নিউজ ২৪ ও নিউজ জোন বিডি।
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশে ৮৫ টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে ৬২ টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন এবং ২৩ টি অনলাইন নিউজ পোর্টাল।
গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন, ৮৫টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে। এছাড়া নিবন্ধনের জন্য প্রায় দুই হাজার অনলাইন পত্রিকার আবেদন তথ্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন কার্যক্রম শুরু করে বিটিআরসি। এ সময় দেশের বেশ কয়েকটি নিউজ পোর্টাল বন্ধ দেখায়। ওই সময় বেশ কয়েকটি নিবন্ধিত পোর্টালেও দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠকরা ঢুকতে পারেননি। এই অবস্থা চলে প্রায় দেড় ঘণ্টা। পরে নিউজপোর্টাল বন্ধের কার্যক্রম স্থগিত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D