সিলেটে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু আজ

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

Manual7 Ad Code

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী তথ্যমেলা। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট এর উদ্যোগে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মাদ আলী জিমনেসিয়ামে এই মেলা চলবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জামাল উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এস এম রোকন উদ্দিন, পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), সিলেট মেট্রোপলিটান পুলিশ, সিলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ জয়নাল আবেদীন।
মেলায় সিলেটের জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়ে তাদের সেবা সংক্রান্ত তথ্য জনগণকে জানাবে। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল আয়োজন সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code