মুহিত ছিলেন আলোকিত সফল মানুষ

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

মুহিত ছিলেন আলোকিত সফল মানুষ

সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, কুটনৈতিক অর্থনৈতিক, রাজনীতিক, চিন্তক, লেখক এবং আলোকিত সিলেটের কৃতিসন্তান সদ্য প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের চেহলাম সমপন্ন হয়েছে।

শনিবার ( ১১ জুন ) দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীর পারস্হ হাফিজ কমপ্লেক্সে চেহলাম উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি আবুল মাল আবদুল মুহিতকে একজন আলোকিত সফল মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন।

বলেছেন, তিনি বিশ্ব মানবতার জন্য কাজ করে গেছেন। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে তাঁর নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র একটি দেশ থেকে আজ বিশ্বের দরবারে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে আজ বহুদূর এগিয়ে গেছে। সর্বক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে দেশের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরন রাখবে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি তাঁর বড় ভাই এএমএ মুহিতের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, মুহিত ভাই ছিলেন একজন জিনিয়াস টেলেন্টেড (মেধাবী প্রতিভাবান) ব্যক্তি। তাঁর চিন্তা ও চেতনায় সবসময় ছিল মানুষের কল্যাণ, দেশের টেকসই উন্নয়ন। তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য তিনি পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বড় ভাই মুহিতের পদাঙ্ক অনুসরণ করে আগামীর পথ চলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে আবুল মাল আবদুল মুহিতের বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এসময় প্রশাসনের পদস্হ কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, পেশাজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পরিবারের সদস্যবৃন্দসহ সমাজের সকল শ্রেণী পেশার কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।

এর আগের দিন শুক্রবার (১০ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত নাগরিক উদ্যোগ সিলেটের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে মন্ত্রীসভার অন্যান্য সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দসহ সিলেটের সকল প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ সকল শ্রেণীপেশার লোকজন তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট