২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২২
সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি, বিগত ছাতক পৌর নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশিদা বেগম ন্যান্সি’র ছাতকস্থ বাড়িতে ভয়ভীতি প্রদর্শন ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ১ জুন গভীর রাতে অজ্ঞাত ২০/২৫ জন মুখোশধারী লোক রাশিদা বেগম ন্যান্সির বাড়িতে এসে ঘরের দরজা ধাক্কা ধাক্কি ও ভাংচুর করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা হুমকি দিয়ে বলে, লন্ডনে বসে ন্যান্সি সরকার বিরোধী চক্রান্ত করে যাচ্ছে। দেশে আসলে তাকে এর শাস্তি পেতেই হবে।
রাশিদা বেগম ন্যান্সি বলেন, বাড়িতে অসুস্থ দুইজন রোগী নিয়ে আমি উদ্বীগ্ন। গভীর রাতে বাড়িতে এসে এ ধরনের ন্যাক্কাজন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, পক্ষে-বিপক্ষ মতানৈক্য থাকতেই পারে। দল মত ভিন্ন হলেই কি এভাবে পেশী শক্তি দেখাতে হবে? মানুষের বাক্ স্বাধীনতা থাকতে পারেন না? ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে না? গণতান্ত্রিক রাষ্ট্রে এ কেমন আচরণ? বিচার দেওয়ার জায়গা নেই, কারণ এদেশে বিরোধী দলীয় লোকদের হাজারো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আমরা সহ্য করে নিলাম, প্রকৃতি নিশ্চয়ই সহ্য করবেন না।
উল্লেখ্য, গত ৩০ মে ইংল্যান্ডে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি, বিগত ছাতক পৌর নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশিদা বেগম ন্যান্সিও উপস্থিত ছিলেন।
পরে ন্যান্সি ফেসবুকে এই প্রোগ্রামে উপস্থিত প্রধান অতিথি তারেক রহমানের বক্তব্যের কিছু অংশ এবং প্রোগ্রামে উপস্থিত নেতৃবৃন্দের সাথে কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এর একদিন পরেই রাতে রাশিদা বেগম ন্যান্সির ছাতকস্থ বাড়িতে অজ্ঞাত ২০/২৫ জন মুখোশধারীরা গভীর রাতে হুমকী ও ভয় দেখিয়ে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D