২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২২
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে।
মূলত দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকলে আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ওই পুলিশ নিজেও রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন।
কলকাতাভিত্তিক মিডিয়া আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাতাড়ি গুলি চালায়।
কলকাতা পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। পরে গুলি চালিয়ে ওই নিরাপত্তারক্ষী নিজেকেও শেষ করে দেন। এ সময় আরও বেশ কয়েকজনের শরীরে গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
জানা গেছে, সম্প্রতি ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০-১৫ রাউন্ড গুলি চালান তিনি। এরপর গলার কাছে গুলি চালিয়ে তিনি নিজেও প্রাণ হারান। ওই পুলিশের ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর গায়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, শুক্রবার (১০ জুন) পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের সমাবেশে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিলেন। এর মধ্যে এই ঘটনায় স্বভাবতই চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D