২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ৮, ২০২২
হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো এক নারীর। এ সময় ওই নারীর স্বামী ও ১৮ দিনের সদ্যজাত সন্তানসহ তিনজন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ জুন) সকাল ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মাছুরা বেগম (২২)। তিনি সদর উপজেলার মির্জাপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, লাখাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা হবিগঞ্জ আসছিল। এ সময় সিএনজি অটোরিকশাটি লুকড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট পাঠানো হয়েছে। মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D